গফরগাঁওয়ে জেলা প্রশাসনের উদ্যোগে যৌথ মহড়া অনুষ্ঠিত
মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পৌর এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মোঃ সাইফুর রহমান, জেলা প্রশাসক, ময়মনসিংহ, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, র্যাব, আনসারসহ আইন শৃঙ্খলা বাহিনীর এক বৃহৎ যৌথ মহড়া আজ ২২জানুয়ারি বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হয়। এসময় গফরগাঁও রেল স্টেশন প্ল্যাটফর্ম, বুধিয়া মার্কেটের সম্মুখভাগ, জামতলা মোড়সহ আশ পাশের এলাকায় জেলা প্রশাসক সাধারণ ভোটারদের সাথে কথা বলেন ও সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
এছাড়াও তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও জেলা পরিষদের সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে মতবিনিময় ও সমন্বয় সভায় অংশগ্রহণ করেন। এসময় তিনি একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com