গফরগাঁও এ পরিবেশ অধিদপ্তর কর্তৃক ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের উদ্যোগে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার নিগুয়ারী- মাখল নামক এলাকায় অবস্থিত মেসার্স ভাই এন্ড বোন ব্রিকস নামক অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর আলোকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
আজ ৩০এপ্রিল বৃহস্পতিবার মোবাইল কোর্ট পরিচালনাকালে বর্ণিত আইন লঙ্ঘণ করে ইটভাটার কার্যক্রম পরিচালনা করায় ইটভাটাটির চিমনী আংশিক ভেঙ্গে দেয়া হয়, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ইটভাটাটি বন্ধের নির্দেশ প্রদান করা হয়। মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম। পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ রুকন মিয়া প্রসিকিউশন প্রদানসহ সার্বিক সহায়তা প্রদান করেন। ময়মনসিংহ জেলা পুলিশ, পাগলা থানা পুলিশ, র্যাপিড একশন ব্যাটেলিয়ানের একদল চৌকশ সদস্য অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন। এ সময় পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ নুর কুতুবে আলম সিদ্দিক সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com