গাইবান্ধার পলাশবাড়ীতে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ডা. সাদিকের নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত
গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
পলাশবাড়ীতে বিএনপির এমপি মনোনীত এমপি প্রার্থী ধানের শীষের নমিনি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক এর পক্ষে আজ রবিবার ২৫শে জানুয়ারী বিকালে বিশাল এক নির্বাচনী গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত গনমিছিলটি পলাশবাড়ী পানি উন্নয়ন বোর্ড মাঠ থেকে বের হয়ে পলাশবাড়ী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ধানের শীষের নির্বাচনী গণ মিছিলে পলাশবাড়ী উপজেলার ৮টি ইউনিয়নসহ পৌরসভার বিএনপির নেতা কর্মী সমর্থক ও অঙ্গ সংগঠনের নারী পুরুষ নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
আজকের গণ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন সাদুল্লাপুর~পলাশবাড়ী আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।
এর আগে তিনি পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মাঠে উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং আগামী ১২ই ফেব্রুয়ারী ধানের শীষ প্রতীক এ ভোট প্রার্থনা সহ সবার দোয়া আশীর্বাদ ও সহ সহযোগিতা কামনা করছেন। এসময় জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।
মোঃ আবু জাফর মন্ডলঃ
গাইবান্ধা।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com