গাজীপুরের ৫টি সংসদীয় আসনে আরো ১২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে মোট ২৪ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেন। প্রার্থীরা জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং অফিসার এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
সোমবার (২২ ডিসেম্বর) যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তারা হলেন গাজীপুর-১ থেকে বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমান, বিএনপি নেতা চৌধুরী ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী, জামায়াত মনোনীত প্রার্থী মো. শাহ আলম বকশী, রুহুল আমিন ও এমারত হোসেইন খান।
গাজীপুর-২ থেকে বিএনপি নেতা সালাহউদ্দিন সরকার, জিয়াউল কবির, গাজীপুর-৩ থেকে জামায়াতের ড. জাহাঙ্গীর আলম, আলমগীর হোসেন, আশিকুল ইসলাম পিয়াল, গাজীপুর-৪ থেকে সালাউদ্দিন এবং গাজীপুর-৫ আসনে জনতার দলের মহাসচিব আজম খান।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেন জানান, সোমবার ১২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর আগে গত রবিবার বিকেল পর্যন্ত ১২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। সব মিলিয়ে জেলার ৫টি আসনের জন্য ২৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com