গাজীপুরে হাবিব নামে এনসিপি নেতাকে লক্ষ্য করে গুলি।
মোঃ মাইনুদ্দিন শিকদার
স্টাফ রিপোর্টার গাজীপুর।
গাজীপুরে হাবিব চৌধুরী নামের জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) এক নেতাকে লক্ষ্য করে গুলি মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে । তবে হাবিব চৌধুরীর শরীরে কোন গুলি লাগেনি। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) গাজীপুর মহানগর কমিটির সদস্য। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১:৩০ এর দিকে নগরীর বাসন থানাধীন মোগরখাল জুগীতলা এলাকায় এ ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির গাজীপুর মহানগর আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুল্লাহ আল মুহিম ঘটনাটি নিশ্চিত করে বলেন, হাবিব চৌধুরী অনলাইনে মোটরসাইকেল বিক্রি করার বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপন দেখে এক যুবক মোটরসাইকেল কেনার কথা বলে তাকে মোগরখাল এলাকার ফাঁকা একটি স্থানে নিয়ে জান। সেখানে আরেক জন অপেক্ষায় থাকেন সেখানে মোটরসাইকেল চালিয়ে দেখার কথা বলে দুই ছিনতাইকারী মোটরসাইকেল চালু করে হাবিবকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়ে । এ সময় হাবিব চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে এবং পুলিশকে খবর দেন।
ভুক্তভোগী এনসিপি নেতা হাবিব চৌধুরী বলেন, আমার বাইকের মূল্যের চেয়ে তারা কিছুটা বেশি বলেছিল দাম। আমি তাদের বাইক দেখাতে গেলে একজন আমার বাইকের কাগজ নেয় আরেকজন চালিয়ে দেখবে বলে জানায় এবং কিছুটা দূরে গিয়ে অপরজনকে বাইকের ডাক দিয়ে আমার দিকে দুটি গুলি নিক্ষেপ করে।
বাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদ জানান, ঘটনাটি শুনার পরেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বার কারা এই ঘটনা ঘটিয়েছে তার সন্ধানে কাজ করছে পুলিশ । এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান আছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com