গার্ডিয়ান লাইফের সহযোগিতায় ১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল নিজ পছন্দের ঈদ জামা
নিজস্ব প্রতিনিধিঃ ঈদ মানেই আনন্দ, নতুন পোশাক আর প্রিয়জনদের সঙ্গে উৎসবের মুহূর্ত। কিন্তু অনেক শিশুর জন্য এই আনন্দের সঙ্গে জড়িয়ে থাকে কিছু অজানা উদ্বেগও। কুড়িগ্রাম বিশেষ বিদ্যালয়ের ১২ বছর বয়সী বাক ও শ্রবণপ্রতিবন্ধী কেয়াও তেমনই এক ছাত্রী। তার বাবা একজন ভ্যানচালক। সংসারের সীমিত সামর্থ্যের কথা ভেবেই কেয়া জানত, ঈদে তার পছন্দমতো পোশাকটি হয়তো কেনা সম্ভব হবে না।
তবে এই ঈদটি হবে ব্যতিক্রম। প্রধান শিক্ষিকার মাধ্যমে সাইন ল্যাঙ্গুয়েজে কেয়া জানায়, নিজের পছন্দমতো পোশাক বেছে নিতে পেরে সে ভীষণ আনন্দিত। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আরও জানান, মাঝে মাঝে বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীদের জন্য ঈদের পোশাক অনুদান হিসেবে এসে থাকে, কিন্তু এবার অভিজ্ঞতাটা ছিল একেবারেই ভিন্ন। এবার শিশুরা নিজেরাই তাদের পছন্দ অনুযায়ী পোশাক বেছে নেওয়ার সুযোগ পেয়েছে—যা তাদের জন্য তৈরি করেছে এক অন্যরকম আনন্দের মুহূর্ত।
ঈদুল ফিতরকে সামনে রেখে কেয়ার মতো এক হাজারেরও বেশি সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিশুর জন্য আয়োজন করা হয় ‘গার্ডিয়ান ঈদ মার্কেট’। বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশন (BYO) ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহযোগিতায় গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এই ঈদ মার্কেট আয়োজিত হয়।
দেশের ১৩টি জেলা—কুড়িগ্রাম, গাজীপুর, ময়মনসিংহ, ভোলা, বগুড়া, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, ঢাকা, রংপুর, গাইবান্ধা, বরিশাল ও টাঙ্গাইল—জুড়ে গার্ডিয়ান ঈদ মার্কেট আয়োজন করা হয়। এ উদ্যোগের মাধ্যমে শিশুদের জন্য তৈরি করা হয় এক ভিন্নধর্মী অভিজ্ঞতা, যেখানে তারা নিজেরাই বিভিন্ন পোশাক দেখে নিজেদের পছন্দ অনুযায়ী ঈদের পোশাক বেছে নেওয়ার সুযোগ পেয়েছে।
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, দিতিপ্রিয়া রায় চৌধুরী বলেন, “যখন একটি শিশু নিজের পছন্দ অনুযায়ী কিছু বেছে নেওয়ার সুযোগ পায়, তখন তা শুধু আনন্দই দেয় না, তাদের আত্মবিশ্বাসও বাড়িয়ে তোলে। এমন মানবিক উদ্যোগের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমরা আনন্দিত।”
অনুষ্ঠানের আয়োজক বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জিহাদ আকন্দ বলেন, “বিওয়াইও-এর উদ্যোগে এবং গার্ডিয়ান লাইফের সহযোগিতায় এক হাজার শিশু তাদের পছন্দমতো রঙ ও ডিজাইনের ঈদের পোশাক পেয়েছে। আমরা দেশের ১৩টি জেলার বিভিন্ন যায়গায় এই কর্মসূচি পরিচালনা করে যাচ্ছি।”
ঈদ এলেই যেখানে সমাজের উচ্চবিত্ত ও মধ্যবিত্ত মানুষের কেনাকাটার ব্যস্ততায় জমে ওঠে শপিংমল ও বাজার, সেখানে অনেক সুবিধাবঞ্চিত শিশুর কাছে নতুন পোশাকের আনন্দ অধরাই থেকে যায়। গার্ডিয়ান লাইফের এই মানবিক উদ্যোগ সেই বাস্তবতায় এনে দিয়েছে ভিন্ন এক অনুভূতি। ঈদের আগেই নতুন পোশাক পেয়ে শিশুদের চোখেমুখে ফুটে উঠেছিল উচ্ছ্বাস, যা উপস্থিত সবার মন ছুঁয়ে যায়। তাদের উচ্ছ্বসিত হাসিই যেন এই উদ্যোগের সবচেয়ে বড় প্রাপ্তি। আয়োজকদের এমন ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয়দের মাঝেও প্রশংসা ও ইতিবাচক সাড়া তৈরি করেছে, যা সমাজে সহমর্মিতা ও মানবিকতার বার্তা আরও জোরালোভাবে তুলে ধরেছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com