গিলাতলা দক্ষিণপাড়া ইয়াং টেন ব্রাদার্স ক্লাবের সভা: ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী উদযাপনে বিশেষ কর্মসূচি ঘোষণা
মামুন মোল্লা খুলনা
ঐতিহ্যবাহী গিলাতলা দক্ষিণপাড়া ইয়াং টেন ব্রাদার্স ক্লাবের এক জরুরি সভা গত শুক্রবার সন্ধ্যা ৭টায় ক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি ও সাংবাদিক সাইফুল্লাহ তারেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আরমান হোসেন ইমনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী ২৬শে আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশেষ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া মাহফিল এবং শিশু-কিশোরদের মাঝে হামদ ও নাত প্রতিযোগিতার আয়োজন করা হবে। এছাড়া মানবসেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ মৃত ব্যক্তিদের কবর খনন ও দাফন-কাফনে নিয়োজিত থাকা সম্মানিত ব্যক্তিবর্গকে বিশেষ সম্মাননা প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয় । উক্ত অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে সাধারণ সম্পাদক মোঃ আরমান হোসেন ইমনকে আহ্বায়ক এবং উপদেষ্টা মোস্তাফিজুর রহমান ডলারকে সদস্য সচিব করে ৫ সদস্যের একটি বিশেষ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
সভায় সংগঠনের কার্যক্রম গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়ে বক্তব্য রাখেন— সংগঠনের উপদেষ্টা মোঃ আমিরুল ইসলাম, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ডলার, আবুল কাশেম, মোহাম্মদ আছাবুর, মোঃ শামসুর রহমান, মোঃ জহিরুল ইসলাম, মোহাম্মদ মোস্তফা এবং মোঃ সাজ্জাদ হোসেন।
এ সময় আরও বক্তব্য দেন ক্লাবের সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রাহুল, কোষাধ্যক্ষ আবির আহমেদ, সহকারী কোষাধ্যক্ষ আমিন আসিফ, আইসিটি ও মিডিয়া বিষয়ক সম্পাদক তাইজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, প্রচার সম্পাদক মোঃ হুসাইন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ তুহিন, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ নাইম, সহ-প্রচার সম্পাদক মাহফুজ হাসান অন্তর, দপ্তর সম্পাদক আবির, সহকারী দপ্তর সম্পাদক হামিদুল ইসলাম এবং আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাতুল।
এছাড়া অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সদস্য মোঃ রফিক, আসিফ, হুসাইন, রোহান, রবি, আরিফ, তানভির, মোঃ আবুল হোসেন, মোহাম্মদ হাসান, এহিয়া, আনিসুর, মোহাম্মদ আশিক ও মোহাম্মদ শরীফ সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com