গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মালাঙ্গা গ্রামে স্বপ্না বেগম (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
আজ শুক্রবার সন্ধ্যা প্রায় ৬টার দিকে মালাঙ্গা গ্রামের জাহাঙ্গীর বিশ্বাসের বাড়ির একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা ঘরের আড়ার সঙ্গে স্বপ্না বেগমের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
জানা গেছে, স্বপ্না বেগমের শ্বশুরবাড়ি মধুখালী উপজেলার বাঙ্গাবাড়িয়া ইউনিয়নের আমুরদিয়া গ্রামে। প্রায় এক মাস আগে স্বামী মো. রাজিব শেখ এবং তাদের এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তিনি মালাঙ্গা গ্রামের ওই বাড়িতে ভাড়া ওঠেন। রাজিব শেখ স্থানীয় একটি কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত।
ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com