গোপালগঞ্জে পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মো. পলাশ শেখ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ছয়জন।
শনিবার (২০ ডিসেম্বর) রাতে শহরতলির গোপালগঞ্জ-টুঙ্গীপাড়া সড়কের গোবরা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত পলাশ শেখ সদর উপজেলার বোড়াশি ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের লালমিয়া শেখের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান বলেন, ‘একটি ইজিবাইকে করে পলাশ শেখসহ কয়েকজন যাত্রী ঘোনাপাড়া থেকে শহরের দিকে যাচ্ছিলেন। ইজিবাইকটি গোবরা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি সড়কের পাশের খাদে পড়ে যায় এবং ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় পলাশ শেখসহ সাতজন আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পলাশ শেখকে মৃত ঘোষণা করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com