গোমস্তাপুরে র্যাবের অভিযানে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ নাশকতার পরিকল্পনা নস্যাৎ
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে র্যাব-৫ সদস্যরা। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শ্যুটার পিস্তুল, ৫ রাউন্ড কার্তুজ, ২টি ম্যাগাজিন এবং ৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গত শনিবার রাতে গোমস্তাপুর উপজেলার আড্ডা এলাকায় এ অভিযান চালায়। ৮ ফেব্রুয়ারি রোববার র্যাব-৫, সিপিসি-১ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জাননো হয়। জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারা যায় রহনপুর-আড্ডাগামী রাস্তার পাশে নিউ রফিক অটো রাইসমিলের কাছে একটি আমগাছের ঝোপের ভেতর সন্দেহভাজন একটি প্লাস্টিকের বস্তা পড়ে আছে। এ তথ্য পাওয়ার পর রাত ১০টার দিকে র্যাব-৫, সিপিসির একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা রঙের বস্তা উদ্ধার করে। পরে বস্তা থেকে ২টি তলোয়ার, ১টি রাম দা, ১টি স্টিলের বল্লম, ২টি চাইনিজ কুড়াল, ১টি ডেগার, ১টি ওয়ান শুটার পিস্তল, ২টি ম্যাগজিনসহ ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। র্যাব সূত্রে জানা গেছে, ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত অস্ত্রসমূহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অশান্তি সৃষ্টির লক্ষ্যে নাশকতা করার পরিকল্পনায় অস্থিরতা দুষ্কৃতিকারীরা এসব অস্ত্র মজুত করেছিল। সঠিক সময়ে অভিযান পরিচালনার ফলে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা নাশকতার পরিকল্পনা নস্যাৎ সম্ভব হয়েছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com