ঘন কুয়াশার কারণে দেশের দুইটি গুরুত্বপূর্ণ নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, ভোর থেকেই নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। একপর্যায়ে কুয়াশা এত ঘন হয়ে যায় যে নৌপথের চ্যানেল মার্কিং পয়েন্টগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না।
এ অবস্থায় নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় মাঝ নদীতে ছোট-বড় দুটি ফেরি আটকা পড়েছে বলে জানা গেছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং কুয়াশার তীব্রতা কমে এলে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক করা হবে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম বলেন, ‘কুয়াশার তীব্রতা কমে এলে পরিস্থিতি স্বাভাবিক বিবেচনায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।’
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com