ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত নাসিরনগরবাসীর জনজীবন, স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত,
মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার,
ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার জনজীবন। বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা দিন দিন ভয়াবহ আকার ধারণ করায় স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ঘণ্টাখানেক বিদ্যুৎ থাকার পরই আবার দীর্ঘ সময়ের জন্য লোডশেডিং শুরু হচ্ছে। দিনে কয়েক দফায় বিদ্যুৎ চলে যাচ্ছে এবং অনেক সময় দিনে ১০ থেকে ১২ ঘণ্টার মধ্যে ৫-৬ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না। রাতেও একই পরিস্থিতি বিরাজ করছে—গভীর রাতেও মিলছে না কোনো স্বস্তি।
এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু, বৃদ্ধ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। চলমান এসএসসি পরীক্ষার লেখাপড়ায় বিঘ্ন ঘটছে শিক্ষার্থীদের, অন্যদিকে বিদ্যুৎনির্ভর ছোট-বড় ব্যবসায়ীরা পড়েছেন চরম সংকটে। এদিকে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে মোবাইল নেটওয়ার্ক সেবাতেও দুর্বলতা দেখা দিয়েছে।
বিভিন্ন এলাকায় নেটওয়ার্ক সমস্যার অভিযোগ করছেন গ্রাহকরা, যা যোগাযোগ ব্যবস্থাকে আরও জটিল করে তুলছে। অন্যদিকে, তীব্র গরমে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস থাকলেও আর্দ্রতার কারণে তা আরও বেশি অনুভূত হচ্ছে, ফলে জনদুর্ভোগ বেড়েই চলেছে।
উপজেলার বিভিন্ন এলাকায় একই চিত্র দেখা যাচ্ছে। কোথাও কোথাও চাহিদার তুলনায় অর্ধেকেরও কম বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে করে একযোগে একাধিক এলাকায় লোডশেডিং দিতে হচ্ছে।
তবে এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের কোনো কোন বক্তব্য পাওয়া যায়নি। সার্বিকভাবে দীর্ঘায়িত জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকটে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। দ্রুত এই সমস্যার সমাধান চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com