চর শোলাকিয়ায় পুলিশের অভিযান: ১৯ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার
মোঃজোনায়েদ হোসেন জুয়েল
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জ সদর উপজেলার চর শোলাকিয়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৯ বোতল বিদেশি মদসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ। এ সময় তার বসতঘর থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, একটি সাধারণ ডায়েরির তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে ১৪ জুন ভোররাতে চর শোলাকিয়া বনানী মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। খবর ছিল, ওই এলাকায় এক ব্যক্তি অবৈধভাবে মাদকদ্রব্য মজুদ ও বিক্রির প্রস্তুতি নিচ্ছে।
কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়ার নির্দেশনায় পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহভাজন এক ব্যক্তি পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হলে তার পরিচয় জানা যায় মো. আরজু মিয়া (৫০), বাড়ি চর শোলাকিয়া এলাকায়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি টিনের ড্রামের ভেতর থেকে ১৯ বোতল বিদেশি মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে ১৫ বোতল অ্যাবসোলুট ভদকা, ২ বোতল পাসপোর্ট স্কচ ব্লেন্ডেড স্কচ হুইস্কি, ১ বোতল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্কচ হুইস্কি এবং ১ বোতল গ্রান্টস ট্রিপল উড হুইস্কি।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মদের মোট পরিমাণ প্রায় ১৯ লিটার, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ হাজার টাকা। স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে আলামত জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবুল কালাম ভূঁইয়া বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে আমরা কঠোর অবস্থানে রয়েছি। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।”
স্থানীয়দের মতে, পুলিশের এ ধরনের ধারাবাহিক অভিযান মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এলাকায় স্বস্তি ফিরিয়ে
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com