চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে ব্যাপক উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো মিনি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এর বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ। জেলার স্থানীয় ক্রিকেটপ্রেমীদের উপস্থিতিতে ১২ ডিসেম্বর শুক্রবার রাতে শহরের _পিটিআই গেটের সামনের মাঠে এই ফাইনাল অনুষ্ঠিত হয়।
ম্যাচে অসাধারণ অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন রানা একাদশ দল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাই প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জাম (ঈসা) বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁপাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জমসেদ আলী, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, ক্যাবিনেট সদস্য মাহিদুল ইসলাম ফরহাদ, সদস্য মনির হুসেন, সাংবাদিক মামুন সরকার,
অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজ সেবক মাসুদ রানা, স্থানীয় ক্রীড়া সংগঠক, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক দর্শক।
প্রধান অতিথি বলেন, এ ধরনের টুর্নামেন্ট তরুণদের সঠিক পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে, ভবিষ্যতেও আমরা এ ধরনের ক্রীড়া আয়োজনকে সমর্থন করে যাব।
বিশেষ অতিথি বলেন, স্থানীয় তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত রাখতে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগামী বছর আরো যেন সুন্দরভাবে খেলা উপহার দেন এই কথা ব্যাক করেন।
সমাজ সেবক মাসুদ রানা বলেন খেলাধুলাকে আরও জনপ্রিয় করতে ভবিষ্যতে আরও বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com