চাঁপাইনবাবগঞ্জে পৃথক পৃথক অভিযানে মাদকসহ আটক ৫, উভয়কে কারাদণ্ড
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্তৃক পরিচালিত পৃথক অভিযানে ৪ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬ খ্রি.) বিকাল ৩:০০ ঘটিকায় জেলার শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ি, কানসাট বাজার ও পিরোজপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলেন—কয়লাবাড়ী গ্রামের মৃত রফিকের ছেলে মোঃ জেমারুল ওরফে জেম (৩৬),
কানসাট বাজারের মোঃ রবুর ছেলে মোঃ সুহেল (৩৪), কানসাট বাজারের মোঃ রবুর ছেলে মোঃ মুরুজ আলী (২৬), পিরোজপুর গ্রামের মৃত হানিফ মন্ডলের মেয়ে মোসা: ইরিনা বেগম (২০)। সকলের থানা: শিবগঞ্জ, জেলা: চাঁপাইনবাবগঞ্জ। অভিযানে তাদের কাছ থেকে সর্বমোট ৫২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পৃথকভাবে উদ্ধারকৃত আলামত হিসেবে ৫২ গ্রাম গাঁজা উদ্ধার করেন । অপরদিকে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন কানসাট শিকারপুর গ্রামস্থ এলাকা। আসামীর হচ্ছে শিবগঞ্জ উপজেলার কানসাট শিকারপুর গ্রামের মোঃ রবু আলীর স্ত্রী মোসাঃ ছবি আরা বেগম (৫৫), উদ্ধারকৃত হেরোইনের পরিমাণ ০৫ গ্রাম।আসামীর বিরুদ্ধে উপ পরিদর্শক মো: মুস্তাফিজুর রহমান মামলার বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে। এই ঘটনায় উপ-পরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান প্রসিকিউশন দাখিল করেন। পরে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিক আজিজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় আসামিকে ১৬ (ষোল) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং চতুর্থ আসামিকে ০২ (দুই) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি প্রত্যেককে ১০০ (একশত) টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com