চাঁপাইনবাবগঞ্জে বৈশাখী টেলিভিশন ২০ বছর পেরিয়ে ২১ বছরে পদার্পণ
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল বৈশাখী টেলিভিশন ২০ বছর পূর্তি উদযাপন শেষে ২১ বছরে পদার্পণ করেছে। এই উদযাপন উপলক্ষে বনার্ঢ্য র্যালি সহ চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রেসক্লাবে হলরুমে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসলাম কবির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ আব্দুল ওয়াহাব। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ। প্রধান অতিথি বলেন, বৈশাখী টেলিভিশনের দীর্ঘ পথচলার প্রশংসা করে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বৈশাখী টিভি গণমানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন এসোসিয়েশনের সভাপতি মোঃ রফিকুল আলম, সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসেন জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল মাহমুদ, সিটি প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, সিনিয়র সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু, এছাড়াও মাহিদুল ইসলাম ফরহাদ সহ সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা বৈশাখী টেলিভিশনের অগ্রযাত্রা অব্যাহত থাকুক—এ কামনা করে দেশের ইতিবাচক চিত্র তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com