চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩১ বিএনসিসি ব্যাটালিয়ন, মহাস্থান রেজিমেন্ট রাজশাহীর উদ্যোগে 'মাদকবিরোধী প্রশিক্ষণ' শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় নবাবগঞ্জ সরকারি কলেজের নূর মোহাম্মদ খাঁন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
নবাবগঞ্জ সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ও বিএনসিসি পিইউও জনাব মো: এনামুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: সেরাজ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মো: আমিনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক জনাব ফাহিমা খাতুন।
অনুষ্ঠানে মাদকবিরোধী প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। তিনি বলেন, "মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বর্তমানে চাহিদা হ্রাস, সরবরাহ হ্রাস এবং ক্ষতি হ্রাস—এই তিনটি প্রধান কৌশলে কাজ করছে। আমাদের লক্ষ্য কেবল মাদক উদ্ধার বা আইনি ব্যবস্থা নয়, বরং সমাজ থেকে মাদক নির্মূল করা।" তিনি আরও জানান, মাদক নিয়ন্ত্রণ, লাইসেন্স প্রদান, নিরাময় ও পুনর্বাসন এবং জনসচেতনতা সৃষ্টিতে অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সভার সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দ মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে যুব সমাজকে রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। আলোচনা শেষে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে বিজয়ী ১০ জন ক্যাডেটের হাতে মাদকবিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করেন এবং মাদকের বিরুদ্ধে 'লাল কার্ড' প্র
দর্শন করেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com