চাঁপাইনবাবগঞ্জে সড়ক ঝড়লো শালা দুলাভাইয়ের প্রাণ, ফেরা হলোনা কর্মস্থলে
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। সম্পর্কে তারা শ্যালক-দুলাভাই। রবিবার (৩ মে) সকাল পৌনে ৬টার দিকে নাচোল উপজেলার বেনিপুর নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার আটরশিয়া ইউনিয়নের বালুটুংগী গ্রামের মোজ্জাম্মেল হোসেনের ছেলে নওগাঁ জেলা দূর্নীতি দমন কমিশন দুদকের কনেস্টবল রবিউল আওয়াল জিসান (২২) এবং নাচোল উপজেলার নাচোল সদর ইউনিয়নের আজিপুর গ্রামের আব্দুস সালামের ছেলে সোহাগ হোসেন (১৭)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ এপ্রিল শুক্রবার আজিপুর গ্রামের আব্দুস সালামের মেয়ে সালমা খাতুনের সাথে বিয়ে হয় রবিউল আওয়াল জিসানের। এদিকে গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) থেকে শ্বশুর বাড়িতে অবস্থানের পর রোববার ভোর পৌনে ৬টার দিকে রবিউল শালা সোহাগকে সাথে নিয়ে বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেল যোগে কর্মস্থল নওগাঁর উদ্দেশ্যে রওনা দেন। এ সময় ধানসুড়ার দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে আড্ডা-আমনুরা রোডের বেনীপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান রবিউল ও সোহাগ।
এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে এবং মৃতদেহ দুইটি উদ্ধার করে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে নাচোল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com