চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান কার্যক্রম প্রায় লক্ষ্যমাত্রায় , হাসপাতালে ভর্তি ৫৩
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জল জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব মোকাবেলায় টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, জেলায় মোট হামের টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ৮৯৭ জন। এর বিপরীতে ভ্যাকসিন মজুদ রয়েছে ২ লাখ ৬ হাজার ৫০০ ডোজ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত টিকাদানের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৮২ হাজার ৬০৬ জন। এর মধ্যে ইতোমধ্যে ১ লাখ ৮১ হাজার ৫৪৯ জনকে টিকা প্রদান করা হয়েছে, যা লক্ষ্যমাত্রার প্রায় শতভাগের কাছাকাছি। এদিকে, হামের সন্দেহজনক রোগীর সংখ্যাও বাড়ছে। গত ২৬ জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৩৯ জনে। এর মধ্যে পূর্বে ভর্তি ছিল ৬১ জন, নতুন ভর্তি হয়েছে ১৮ জন। একই সময়ে ছাড়পত্র পেয়েছেন ২৩ জন এবং রেফার্ড করা হয়েছে ৩ জনকে। বর্তমানে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো রোগী ভর্তি নেই। গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে ৩ জন। অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছে ৫০ জন রোগী। সবমিলিয়ে জেলায় বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা ৫৩ জন। এ পর্যন্ত ২০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ৪৩ জনের দেহে হামের উপস্থিতি নিশ্চিত হয়েছে। এছাড়া, জেলায় সন্দেহজনকভাবে ৭ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের বিস্তার রোধে টিকাদান কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে অভিভাবকদের শিশুদের নির্ধারিত সময়ে টিকা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com