চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ডিলার দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে অভিযান চালিয়ে ৯ কেজি ১৩৫ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক সম্রাট মো. রাকিব আলী (৪৮) ও তার নারী সহযোগী মোসা. জমিলা বেগম (৪০) কে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে সদর মডেল থানার এসআই এস.এম. রাসেল কবিরের নেতৃত্বে একটি চৌকস টিম এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধারের সময় গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের চকঝগড়ু, ড্রেনপাড়া গ্রামের মোসা. জমিলা বেগমের বসতবাড়িতে বিক্রয়ের জন্য বিপুল পরিমাণ গাঁজা মজুত করা আছে বিষয়ট জানতে পেরে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এর দিক নির্দেশনায় ও সদর মডেল থানার ওসি মো. একরামুল হোসাইন পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে ধূতরা পালানোর চেষ্টাকালে দুইজনকে হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে সাদা প্লাস্টিকের বস্তায় মোড়ানো ৯টি প্যাকেটে মোট ৯ কেজি ১৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৩ লক্ষ ৬৫ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত রাকিব আলী শিবগঞ্জ উপজেলার বিরামপুর এলাকার মৃত টানু বিশ্বাসের ছেলে
এবং জমিলা বেগম সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের চকঝগড়ু ড্রেনপাড়া গ্রামের মো: রাকিব আলী স্ত্রী।
উদ্ধারকৃত আলামতসহ আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা (মামলা নং-৩৭, তারিখ ২৫/০৪/২০২৬) দায়ের করা হয়েছে।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন পিপিএম জানান, মাদকের শেকড় উপড়ে ফেলতে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতরা এলাকায় পাইকারি মাদক ডিলার হিসেবে পরিচিত। যুব সমাজকে রক্ষায় এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com