চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির সভাপতি ওবাইদুল সম্পাদক-সোহেল
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ওবাইদুল হক এবং সাধারণ সম্পাদক সোহেল রানা। আজ শুক্রবার (০৯ জানুয়ারি) বিকেলে জেলা শহরের বিশ্বরোড মোড় শাহনেয়ামতুল্লাহ কলেজ মার্কেটের তৃতীয় তলায় অনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। নবগঠিত সমবায় সমিতি ২১ সদস্য বিশিষ্ট কমিটি আগামী ২ বছরের জন্য গঠন করা হয়েছে। এর মধ্যে থেকে কন্ঠ ভোটে ০৬ সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। তারা হলেন সভাপতি ওবাইদুল হক, সহ-সভাপতি আখতারুজ্জামান, সাধারণ সাধারণ সম্পাদক সোহেল রানা, কোষাধক্ষ্য আব্দুল কাদের জেলানী, কার্যকরী সদস্য আব্দুস সাত্তার, কার্যকরী সদস্য আল আমিন। সমিতির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি ওবাইদুল হক বলেন নতুন এই দায়িত্ব কাঁধে নিয়ে শুরুতেই সংগঠনের সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে। তিনি বলেন, সকল সম্মানিত সদস্য মিলে তাকে যে পবিত্র দায়িত্ব দিয়েছেন তা তিনি আন্তরিকতার সাথে পালনের চেষ্টা করবেন। মৎস্যচাষীদের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে নানামুখী পরিকল্পনা রয়েছে যা সকলকে সাথে নিয়ে বাস্তবায়ন করতে চান তিনি। বলেন, সংগঠনের নীতিমালা মেনে সদস্যদের ন্যায্য অধিকার রক্ষায় কাজ করতে চান তিনি এ লক্ষ্যে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করে তিনি।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com