চান্দিনায় প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি: প্রায় ১৩ লাখ টাকার মালামাল লুট
মোঃ আব্দুছ ছালাম(কুমিল্লা প্রতিনিধি)
কুমিল্লার চান্দিনা উপজেলার ২নং বাতাঘাসি ইউনিয়নের পরচংগা গ্রামের সামে দরগার উত্তর পাড়ায় এক প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে (প্রায় ১২টার দিকে) সংঘটিত এ ঘটনায় প্রায় ১৩ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী প্রবাসী ফয়সাল জানান, একদল সশস্ত্র ডাকাত বাড়িতে প্রবেশ করে নগদ প্রায় ২ লাখ টাকা, আড়াই থেকে তিন ভরি স্বর্ণালংকার এবং একটি আইফোনসহ দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে যায়। মোট তিনটি মোবাইলসহ উল্লেখযোগ্য পরিমাণ মূল্যবান মালামাল লুট করে তারা দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে এবং সন্দেহভাজন মোঃ আল আমিন নামে একজনকে আটক করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
চান্দিনা থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান জানান, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছি এবং একজন সন্দেহভাজনকে আটক করেছি। ডাকাতির সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”
ভুক্তভোগী প্রবাসী ফয়সাল কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আতিকুর আলম শাওনের কাছে ডাকাতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com