চান্দিনায় যুবকের মরদেহ পৌরসভা বেলাশহর থেকে উদ্ধার।
এ কে এম আজাদ চান্দিনা
কুমিল্লার চান্দিনা উপজেলার বেলাশ্বহর মধ্যপাড়া এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের নাম আহসানুল ইসলাম কিশোর (২৮)। তিনি মৃত মজিবুর রহমানের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নিহতের মা সেলিনা বেগম বাড়িতে এসে ছেলের কক্ষে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি। পরে প্রতিবেশীদের সহায়তায় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।
নিহতের মা সেলিনা বেগম জানান, ঘটনার আগের বৃহস্পতিবার রাতে তিনি ছেলের সঙ্গে ফোনে কথা বলেন এবং খাওয়া-দাওয়া করে ঘুমানোর কথা বলেন। সেটিই ছিল ছেলের সঙ্গে তার শেষ কথা।
প্রতিবেশীরা জানান, দীর্ঘ সময় ধরে সাড়া না পাওয়ায় সাবল ও হাতুড়ির সাহায্যে দরজা ভেঙে ঘরে প্রবেশ করা হয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থলে একটি চিঠি পাওয়া গেছে, যেখানে নিহত যুবক তার মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি এবং এ ঘটনায় যেন কাউকে হয়রানি করা না হয়—এমন অনুরোধ করেছেন।
এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যার অভিযোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রয়োজনে ফরেনসিক পরীক্ষা করে বিস্তারিত বিশ্লেষণ করা হবে। পরিবার থেকে মামলা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com