চান্দিনায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা সহ আটক ২
ভ্রাম্যমাণ আদালতে সাজা ও জরিমানা
কুমিল্লা প্রতিনিধি মোঃ আব্দুছ ছালাম
কুমিল্লার চান্দিনায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা সহ দুইজনকে আটক করে পুলিশে দেয় যৌথ বাহিনী। পরে পুলিশ তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ২জনকে সাজা ও জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯টায় চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের অম্বরপুর গ্রামে থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- ওই গ্রামের মো. ফারুক ও মো. রওশন। তাদের কাছ থেকে ২৪ পিস ইয়াবা, ৩৯ হাজার টাকা, ২টি মোবাইল ফোন ও ২টি পাসপোর্ট উদ্ধার করে যৌথ বাহিনী।
সেনা বাহিনীর একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়- চান্দিনা উপজেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত ভাবে চান্দিনা আর্মি ক্যাম্প কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় গোপন তথ্যের ভিত্তিতে মাদক ব্যবসায়ী ফারুক এর বিরুদ্ধে অম্বরপুর গ্রামে যৌথ বাহিনীর একটি অপারেশন পরিচালিত হয়। ওই অপারেশনে ২৪পিস ইয়াবা, ৩৯ হাজার টাকা, ২টি মোবাইল ফোন ও ২টি পাসপোর্ট উদ্ধার করে তাদেরকে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আতিকুর রহমান জানান- সেনা বাহিনী তাদেরকে আমাদের হেফাজতে দিলে আমরা ভ্রাম্যমাণ আদালতে হাজির করি। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদেরকে ৩দিনের জেল ও ৩৫ হাজার টাকা জরিমানা করে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com