চান্দিনায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা-১০ আসনে মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ সংক্রান্ত সংবাদ প্রচারের জেরে “গফুর ভূইয়া মিডিয়া সেল” নামের একটি ফেসবুক পেজ থেকে যমুনা টেলিভিশনের কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও প্রাণনাশের হুমকির ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে চান্দিনা উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাবের সামনে গণমাধ্যম কর্মীদের এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চান্দিনা উপজেলা প্রেস ক্লাব সভাপতি ও আনন্দ টিভির প্রতিনিধি মিজানুর রহমান ইমরান। সঞ্চালনা করেন দৈনিক আলোর বাংলাদেশ প্রতিনিধি মো. আনিছুর রহমান আনাছ।
সমাবেশে বক্তব্য রাখেন—
প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক কুমিল্লার আলো প্রতিনিধি একে এম আজাদ হাসান,
সাধারণ সম্পাদক ও মাই টিভি, দৈনিক আমার দেশ প্রতিনিধি শাহজালাল সরকার সাজু,
যুগ্ম সম্পাদক ও দৈনিক স্বাধীন সংবাদ প্রতিনিধি এটিএম মাজহারুল ইসলাম,
সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ, দৈনিক কুমিল্লা প্রতিদিন প্রতিনিধি মো. ইয়াছিন আরাফাত,
সহ-সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের খবর প্রতিনিধি মো. আনোয়ার পারভেজ শিমুল,
অর্থ বিষয়ক সম্পাদক ও দৈনিক স্বদেশ বিচিত্রা প্রতিনিধি মো. আবুল খায়ের,
সহকারী অর্থ বিষয়ক সম্পাদক ও জেএটিভি প্রতিনিধি নূর মোহাম্মদ শ্রাবণ,
দপ্তর সম্পাদক ও দৈনিক গণমুক্তি প্রতিনিধি মো. সাদ্দাম হোসেন,
প্রচার সম্পাদক ও দৈনিক প্রতিদিনের কাগজ প্রতিনিধি মো. ফখরুল ইসলাম,
আইন বিষয়ক সম্পাদক ও দৈনিক আজকের সত্য প্রকাশ প্রতিনিধি এটিএম এমদাদুল ইসলাম,
প্রেস ক্লাব সদস্য ও দৈনিক দেশ প্রতিদিন প্রতিনিধি মো. মোশারফ হোসেন,
কুমিল্লা ২৪ প্রতিনিধি বায়জিদ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, একজন দায়িত্বশীল সাংবাদিকের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের মিথ্যা অপপ্রচার ও হুমকি স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। দ্রুত হুমকিদাতাদের শনাক্ত ও গ্রেফতারের দাবি জানান তারা।
সমাবেশ শেষে সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে এই অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com