1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

চান্দিনার ভেকু চালক হৃদয়ের গলায় ফাঁস দিয়ে রহস্যজনক মৃত্যু।

নিজস্ব প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১ সময়

চান্দিনার ভেকু চালক হৃদয়ের গলায় ফাঁস দিয়ে রহস্যজনক মৃত্যু।

নিজস্ব প্রতিনিধি

কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় মাইজখার ইউনিয়নের পানিপড়া বাংলা বাজার এলাকায় এক ভেকু চালকের রহস্যজনক মৃ/ত্যু ঘটেছে , ঘটনাটি ঘটেছে শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাতে,
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম হৃদয় (৩২), তিনি পাবনা জেলা, আমিনপুর থানা, দুর্গাপুর বহিশগার গ্রামের, সেলিম খন্দকারের পুত্র, হৃদয় দেবিদ্বার উপজেলার ছেফারা গ্রামের সুমনের ভেকুর চালক হিসেবে কাজ করতেন, ভেকুটি সুমনের মালিকানাধীন হলেও চান্দিনা উপজেলার পানিপড়া বাংলাবাজার এলাকার মিজানুর রহমান সেটি ভাড়ায় নিয়ে মাটি কাটার কাজ করছিলেন প্রায় ছয় মাস যাব, জানা যায় ভেকু চালানোর সুবিধার্থে মিজানুর রহমান স্থানীয় এক দোকান ঘরে হৃদয়কে থাকার ব্যবস্থা করে দেন, মিজানের ছোট ভাই জানান,শনিবার রাত ৯ টার দিকে আমি হৃদয় ভাইকে খাবার দিয়ে বাড়িতে চলে যাই, পরে সকাল ১১ টার দিকে জানতে পারি হৃদয় ভাই গলায় ফাস দিয়ে ঝুলে আছে, এদিকে রবিবার সকালে হৃদয়ের মা একাধিকবার ফোন করেও ছেলের সঙ্গে যোগাযোগ করতে না পেরে, ভেকুর মালিক সুমন কে ফোন কলে বিষয়টি জানান, পরে সুমন নিজেও হৃদয়কে একাধিকবার ফোন দিলেও কোনো সাড়া পায়নি, পরে সকাল সাড়ে ১১টার দিকে সুমন ঘটনাস্থলে এসে হৃদয়ের থাকার দোকান ঘরের সামনে এসে ডাকা ডাকি করেও কোনো উত্তর না পেয়ে পাশের দোকান থেকে বেড়ার ছিদ্র দিয়ে উঁকি মেরে দেখেন— হৃদয় গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে , খবর পেয়ে স্থানীয়রা চান্দিনা থানায় যোগাযোগ করলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
চান্দিনা থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মিজানুর রহমান জানান, “এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ বা মামলা করেননি, তবে অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।”
এদিকে স্থানীয়দের ধারণা , হৃদয় গলায় ফাঁস দিয়ে আ/ত্ম/হ/ত্যা/র ঘটনাটি রহস্যজনক, পুলিশের তদন্তেই প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন এলাকাবাসী ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd