চুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের জন্য আবেদন
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।
ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ২নং বারবাড়ীয়া ইউনিয়নের পাকাটী গ্রাম নিবাসী, গফরগাঁও বাজারস্থ ক্ষুদ্র ফার্নিচার ব্যবসায়ী মো: বিল্লাল হোসেনের পুত্র, চুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রথম বর্ষের(২০২৪ ব্যাচ) মেধাবী শিক্ষার্থী আফরান ইসলাম তরুন, কিছুদিন আগে মেরুদণ্ডের হাঁড়ে যক্ষা বা টিবি ( bones TB) রোগে আক্রান্ত হওয়ায় প্যারালাইসিস হওয়ার ঝুঁকি এড়াতে বিশেষজ্ঞ চিকিৎসক ৩ মাসের ভিতর মেরুদন্ডের অপারেশন করার পরামর্শ দেন। উক্ত মেধাবী ছাত্রের মেডিসিন চিকিৎসা চলা কালীন হঠাৎ তার ফুসফুসের পর্দায় অনেক বেশি পানি জমে যায় ( Right pleural effusion abscess) এবং পেটে বড় ফোঁড়া ( Psoas abscess) হয়। এই জটিলতার জন্য ডাক্তার দ্রুত ফুসফুসের অপারেশনের পরামর্শ প্রদান করেন। অসুস্থ তরুন সেমিস্টারে ভালো ফলাফল (সিজি ৩.৭২) এর সাথে সম্পন্ন করলেও বর্তমানে অসুস্থতার জন্য তার পড়াশুনা বন্ধ হয়ে যায়।এমতাবস্থায় তার উন্নত চিকিৎসা এবং অপারেশন অতীব জরুরী। তার পরিবারের বাবার স্বল্প উপার্জনের অর্থের মাধ্যমে সম্পূর্ণ চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না।তার পরিবার সূত্রে জানা যায় পারিবারিক আর্থিক অবস্থা দুর্বিষহ হওয়ায় নিজে টিউশনি করিয়ে এতদিন যাবৎ নিজের পড়াশোনার খরচ চালিয়ে আসছে।তাই মেধাবী ছাত্রকে বাঁচাতে উন্নত চিকিৎসার লক্ষ্যে সমাজের বিত্তশালী ও দানশীন ব্যক্তিগন ও প্রতিষ্ঠান এবং সংস্থাকে মানবিক বিবেচনা করে সাহায্য ও সহযোগীতা কামনা করছি।
সাহায্য পাঠানোর মাধ্যমঃ
বিকাশ / নগদ / রকেট ঃ ০১৩০৬-৬৫০০৫০ অগ্রনী ব্যাংক পিএলসি
গফরগাঁও শাখা
একাউন্ট নং :
A/C no :0200008604816
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com