চ্যানেল এস সেভেনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেনের জন্মদিন উদযাপন
বিশেষ প্রতিনিধি আশিষ কুমার সাহা
চ্যানেল এস সেভেনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেনের শুভ জন্মদিন উপলক্ষে সল্প পরিসরে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার চ্যানেল এস সেভেনের খুলনা আঞ্চলিক কার্যালয়ে এই জন্মদিন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস সেভেনের চেয়ারম্যান শেখ শাহীন। তিনি কেক কেটে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেনকে কেক খাইয়ে দেন।
এ সময় চ্যানেল এস সেভেনের খুলনা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করেন। এসময় উপস্থিত ছিলেন রুপসী বাংলা বিশেষ প্রতিনিধি তানভীর তপন, ই টেন স্যাটেলাইট টিভি র খুলনার এডমিন মো: রিপন,দৈনিক ঢাকার সময় পত্রিকার খুলনা জেলা প্রতিনিধি আক্তার হোসেন বাবলু, রাজু সহ প্রমুখ
অনুষ্ঠানে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে বক্তারা মোঃ জাহাঙ্গীর হোসেনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবন কামনা করেন।
আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে চ্যানেল এস সেভেন পরিবারের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও বন্ধন আরও দৃঢ় হয়।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com