ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সম্পাদক নির্বাচিত হলেন বাকেরগঞ্জের কৃতি সন্তান সুমন গাজী।
মোঃ রাব্বী মোল্লা, বিশেষ প্রতিবেদকঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা মহানগর উত্তরের নবনির্বাচিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের কৃতি সন্তান মোঃ সুমন গাজী।
তার এই অর্জনে রাজনৈতিক অঙ্গনসহ নিজ জন্মস্থান বাকেরগঞ্জে আনন্দের জোয়ার বইছে। সুমন গাজীর এই সাফল্যে তাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ মানুষ।
নেতাকর্মীরা জানান, সুমন গাজী দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয় থেকে জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি করে আসছেন। ঢাকা মহানগর উত্তরের মতো গুরুত্বপূর্ণ ইউনিটে তাকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করায় দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শুভাকাঙ্ক্ষীরা।
নবনির্বাচিত এই নেতা আগামী দিনে ছাত্রদলকে আরও শক্তিশালী করতে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com