জনগণের কথা শুনতে কিশোরগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ ডিসির
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
জনগণের অভিযোগ, আবেদন ও সমস্যার কথা সরাসরি শুনে সমাধানের উদ্যোগ নিতে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জুলাই ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত থেকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক জনাব সোহানা নাসরিন সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগ, আবেদন, পরামর্শ ও সমস্যার কথা মনোযোগ, আন্তরিকতা ও সহমর্মিতার সঙ্গে শোনেন।
গণশুনানিতে এদিন মোট ১২ জন সেবাপ্রার্থী তাঁদের ব্যক্তিগত, সামাজিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে আবেদন ও সমস্যার কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।
জেলা প্রশাসক সোহানা নাসরিন প্রতিটি বিষয় গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেন এবং সমস্যার ধরন অনুযায়ী তাৎক্ষণিক প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি দ্রুত ও কার্যকর সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
জেলা প্রশাসন জানায়, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া, হয়রানিমুক্ত ও সময়োপযোগী প্রশাসনিক সেবা নিশ্চিত করতেই নিয়মিত এ ধরনের গণশুনানির আয়োজন করা হচ্ছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com