জমি ফেরত ও নিরাপত্তা চেয়ে সরকারের কাছে নাসিমা সিদ্দিকের আবেদন
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
পাকুন্দিয়া থানায় জমি ফেরত পাওয়ার জন্য সাধারণ ডায়রি দাখিল করার পরও প্রশাসনের নজর না পাওয়ায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন নাসিমা সিদ্দিক।
নাসিমা অভিযোগ করেন, তার শশুর মৃত আব্দুল হাইয়ের কাছ থেকে ছোট আজলদী উচ্চ বিদ্যালয়ের হেড মাস্টার মোঃ মইনুউদ্দিন ১০০ শতাংশ জমি বিদ্যালয়ের নামে রেজিস্ট্রার করেন। শর্ত দেওয়া হয়েছিল, স্কুল মঞ্জুর হলে জমি ফেরত দেওয়া হবে।
তিনি জানান, শশুর জীবিত থাকাকালীন ৫০ শতাংশ জমি ফেরত দেওয়া হলেও, মৃত্যুর পর বাকি জমি ফেরত দিতে বাধা সৃষ্টি করা হয়। জমি ফিরিয়ে নেওয়ার সময় কয়েকজন সন্ত্রাসী হামলা চালিয়ে তার ছেলেদের আহত করে হাসপাতালে পাঠায়। স্থানীয় সালিশেও সমস্যার সমাধান সম্ভব হয়নি।
নাসিমা সিদ্দিক সরকারের কাছে নিরাপত্তা ও জমি ফেরত দেওয়ার জন্য সুষ্ঠু ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানিয়েছেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com