জলাবদ্ধতা নিরসনের দাবিতে গোয়ালচমট কৃষক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
বিপুল চন্দ জেলা
প্রতিনিধি : ফরিদপুর
ফরিদপুর পৌরসভার গোয়ালচামট এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন, কৃষিজমি ও জনজীবন রক্ষার দাবিতে মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে বাংলাদেশ কৃষক সমিতির উদ্যোগে ফরিদপুর নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি মানববন্ধন ও পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হলে সেখানে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, গোয়ালচামট এলাকার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে গত সাত থেকে আট বছর ধরে জলাবদ্ধতার কারণে শত শত একর উর্বর তিন ফসলি কৃষিজমি পানির নিচে নিমজ্জিত রয়েছে। ফলে কৃষকরা চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং এলাকার স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। তারা দ্রুত ও স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মানিক মজুমদার, ফরিদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান লালটু, জেলা কমিটির সম্পাদক অজিত বিশ্বাস এবং ফরিদপুর সদর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক প্রফেসর নূর আব্দুল্লাহ সাঈদ। এছাড়া স্থানীয়দের মধ্যে বক্তব্য দেন শেখ আতিকুর রহমান, মাওলানা আমজাদ হোসেন, মো. শেখ ও মজিদ মণ্ডল।
বক্তারা অবিলম্বে গোয়ালচামট এলাকার জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশনের সকল প্রতিবন্ধকতা অপসারণ, টেক্সটাইল কলেজ সংলগ্ন ব্রিজের নিচে সৃষ্ট প্রতিবন্ধকতার নিরপেক্ষ তদন্ত, খাল পুনঃখনন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিতকরণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।
বাংলাদেশ কৃষক সমিতির গোয়ালচামট আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ জলিল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ শেষে ফরিদপুর সদর উপজেলা কৃষক সমিতির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
সমাবেশ থেকে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে বৃহত্তর গণআন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে তারা পূর্ব গোয়ালচামটের জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com