জাতীয় বিপ্লব ও সংহতি দিবস স্মরণে কেন্দুয়ায় দেলোয়ার হোসেন ভুঁইয়া দুলালের নেতৃত্বে নেতা-কর্মীদের অংশগ্রহণ ও শোভাযাত্রা
মোঃ আব্দুল আউয়াল খান
স্টাফ রিপোর্টর ময়মনসিংহ
নেত্রকোনার কেন্দুয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) বিকেলে উপজেলা-পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সায়মা শাহজাহান একাডেমি মাঠে এ সভার আয়োজন করা হয়। নেতা-কর্মীদের অংশগ্রহণে শোভাযাত্রা জনসমুদ্রে পরিণত হয়,ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস,অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দুয়ার সাবেক সফল উপজেলা চেয়ারম্যান ও সাবেক জনপ্রিয় পৌর মেয়র মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল। তিনি একই সঙ্গে তিনবার নির্বাচিত কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সভায় সভাপতিত্ব করেন কেন্দুয়া পৌর বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ মাহমুদুল হক ফারুক।সঞ্চালনায় ছিলেন ফরিদ আহমদ
বক্তারা বলেন, ‘৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনের চেতনা মুক্তিযুদ্ধের আদর্শ, গণতন্ত্র ও জাতীয় স্বার্থ রক্ষায় সব সময় প্রাসঙ্গিক।’
এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা জাতীয় স্বার্থ ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে একটি বিশাল মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানে অনুষ্ঠানটি শেষ হয়।
মোঃ আব্দুল আউয়াল খান
০১৭৭৭৮৪৮৪১৩
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com