জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ ও সম্ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক:
জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ ও সম্ভাবনা শীর্ষক আলোচনা সভা ১৪ ই জানুয়ারি সকাল ১১ টায় খুলনা বিভাগীয় কমিশনের কার্যালয়ের অডিটরিয়াম অনুষ্ঠিত হয়। খুলনার বিভাগীয় কমিশনার মোঃ মোখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ তৌহিদুল রহমান (সাবেক সচিব), প্রধান বক্তা জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী, বিশেষ অতিথি ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ মোঃ নাজমুল আহসান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) মোঃ নাজমুল হক, খুলনা বিএল কলেজে অধ্যক্ষ অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম, খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুর রহমান, খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দক্ষ জনশক্তি দেশের সম্পদ। দক্ষ জনশক্তি দেশের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com