জামায়াতের রুকন সম্মেলনে কিশোরগঞ্জে ব্যাপক অংশগ্রহণ
কেন্দ্রীয় শুরায় রমজান আলী নির্বাচিত
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলা রুকন সম্মেলন গতকাল সকাল ১০টায় শহরের নেহাল পার্কে অনুষ্ঠিত হয়। জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক রুকন অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার সেক্রেটারি, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মুহাম্মদ তৈয়বুজ্জামান, নায়েবে আমীর অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি শামছুল আলম সেলিম, মাওলানা আজহারুল ইসলাম, অধ্যাপক কাজী সাইফুল্লাহ, এমপি প্রার্থী অধ্যাপক মোসাদ্দেক ভূঁইয়া, কর্নেল (অব.) ডা. জিহাদ খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন কারী মাওলানা নজরুল ইসলাম, এডভোকেট মোসলেহ উদ্দিন সুমন, এডভোকেট শেখ রোকন রেজা, চাকসুর জি.এস. সাঈদ বিন হাবিব এবং জেলা কর্মপরিষদের রুকন ও দায়িত্বশীলরা।
প্রধান অতিথির বক্তব্য
অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন,
“বিগত তিনটি অগ্রহণযোগ্য নির্বাচনের ফলে বাংলাদেশ কার্যত অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছে। ৫ আগস্টের পর একটি দলের অন্যায়-জুলুমের কারণে জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।”
তিনি আরও বলেন,
“শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে প্রশ্ন তোলা যাবে না। আইন অনুযায়ী নিরপেক্ষ বিচার হয়েছে। যে রাজনীতিবিদ মানুষের মনের ভাষা বুঝতে পারে না, সে ব্যর্থ।”
দেশ পরিচালনায় জামায়াতের সক্ষমতার কথা উল্লেখ করে তিনি বলেন,
“জামায়াত ক্ষমতায় এলে অর্থনীতিতে কোনো সমস্যা হবে না। বিদেশি বিনিয়োগ বাড়বে, বিশ্বের বিভিন্ন দেশের সাথে সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন,
“ফেব্রুয়ারিতে নির্বাচন অবশ্যই হওয়া উচিত। জামায়াত নির্বাচনের ব্যাপারে আন্তরিক ও সিরিয়াস।”
ভোটগ্রহণ ও নির্বাচিত প্রতিনিধি
সম্মেলনে রুকনদের অংশগ্রহণে আলোচনা, ভোটগ্রহণ ও সাংগঠনিক কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
ভোটের মাধ্যমে অধ্যাপক মো. রমজান আলী আগামী ২০২৬–২০২৮ সেশনের জন্য কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য নির্বাচিত হন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com