জামালপুরের ইসলামপুরে ফিলিং স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ করেছেন মোটরসাইকেল চালকরা। প্রায় দুই ঘণ্টা অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার যমুনা মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনের সামনে সড়ক অবরোধ করেন তারা। পরে সকাল সাড়ে ৯টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ভোর থেকে শতাধিক মোটরসাইকেল চালক ফিলিং স্টেশনটিতে জ্বালানি তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। তবে দীর্ঘ সময় পার হলেও স্টেশনটি বন্ধ থাকে। এতে অপেক্ষায় থাকা চালকেরা ক্ষিপ্ত হয়ে সড়ক অবরোধ করেন। এ সময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয় এবং সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
পরে সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে দেওয়া হয়।
ইসলামপুর থানার ওসি আব্দুল কাইয়ুম গাজী জানান, জ্বালানি তেল না পেয়ে মোটরসাইকেল চালকরা কিছু সময় সড়ক অবরোধ করেছিলেন। খবর পেয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক
রয়েছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com