জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের র্যালি
বিপুল চন্দ জেলা প্রতিনিধি ফরিদপুর
শহীদ আবু সাঈদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ফরিদপুর র্যালি ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য, ফরিদপুর জেলা শাখা।
আজবৃহস্পতি বার আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী ফরিদপুর পৌর আমির ড. এহসানুল মাহবুব রুবেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর সেক্রেটারি মাওলানা শহিদুল্লাহ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্য ফরিদপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও জেলা জামায়াতের নায়েবে আমির মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ১১ দলীয় ঐক্য ফরিদপুর জেলা শাখার মুখপাত্র এবং বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সেক্রেটারি মুফতি আবু নাসির আইয়ুবী।
এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ফরিদপুর জেলা শাখার সভাপতি মো. কামরুল ইসলাম, খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমানসহ এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
র্যালিটি আলীপুর কবরস্থান মসজিদ সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে আলীপুরের ৩৬ জুলাই স্তম্ভে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা শহীদ আবু সাঈদসহ জুলাই আন্দোলনে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। বক্তারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। এর পূর্বে আলিপুর গোরস্থানে দুজন জুলাই যোদ্ধার কবর জিয়ারত এবং পরে দোয়া ও মোনাজাত করা হয়।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com