জুলাই সনদ সাক্ষরের মধ্য দিয়ে নির্বাচন নিয়ে ধোঁয়াশা কেটে গেছে অ্যাডভোকেট আহমেদ আযম খান
রেজাউল করিম রিফাত
ক্রাইম রিপোর্টার টাঙ্গাইল
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, শুক্রবার জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে নির্বাচনী অনিশ্চয়তা কেটে গেছে, এনসিপিসহ ৪টি দল জুলাই সনদে স্বাক্ষর করেনি, তাদেরকে স্বাক্ষর করার ব্যবস্থা করবেন বর্তমান সরকার। তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জনগণকে নাফরমানদের সম্পর্কে বিস্তারিত বলবেন।১৮ অক্টোবর(শনিবার) উপজেলা রোডে দলীয় কার্যালয় উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিমুদ্দিন মাস্টার, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু,আমজাদ হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত মাস্টার, পৌর বিএনপির সাবেক সভাপতি খলিলুর রহমান, নাছির উদ্দীন সহ উপজেলা, পৌর বিএনপি, ইউনিয়ন ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।এড.আহমেদ আযম খান আরো বলেন, বিগত ১৭ বছর আপনারা অনেক অন্যায়, অত্যাচার, হামলা মামলা শিকার হয়েছেন। পাঁচই আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশকে শাসন শোষণের দিন শেষ, শাসন শোষণ নয়, জনগণের সেবা করতে হবে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com