জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহর আরোগ্য কামনায় কটিয়াদীতে দোয়া
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের অগ্রেরকোনা কাশেমুল উলুম কওমী মাদ্রাসায় কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও দৈনিক সকাল বেলা পত্রিকার সম্পাদক খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল)-এর দ্রুত সুস্থতা, নেক হায়াত ও সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই ২০২৬) বাদ মাগরিব অনুষ্ঠিত এ দোয়া মাহফিলের আয়োজন করেন দৈনিক সকাল বেলা পত্রিকার কটিয়াদী উপজেলা প্রতিনিধি সাংবাদিক মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুগান্তর পত্রিকার কটিয়াদী উপজেলা প্রতিনিধি এ কে এম ফজলুল হক জোয়াদ্দার আলমগীর।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আচমিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান (মতি), কটিয়াদী শিক্ষক সমিতির সভাপতি ও আচমিতা ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ মো. ইকবাল, আমার দেশ পত্রিকার কটিয়াদী উপজেলা প্রতিনিধি মাসুম পাঠান, দৈনিক গণমুক্তি পত্রিকার প্রতিনিধি মো. খাইরুল ইসলাম, আচমিতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রুবেল, মডেল ক্লাব কটিয়াদীর সাধারণ সম্পাদক জর্জ মিয়া, সাংবাদিক ফোরাম কটিয়াদীর সাধারণ সম্পাদক মোফাসসের সরকারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষার্থী ও মুসল্লিরা।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফেজ হযরত মাওলানা মিজানুর রহমান। পরে অত্র মাদ্রাসার মোহতামিম হযরত মাওলানা মো. আবদুল্লাহ দোয়া পরিচালনা করেন।
দোয়া মাহফিলে খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল)-এর দ্রুত আরোগ্য, নেক হায়াত ও সুস্বাস্থ্য কামনা করা হয়। পাশাপাশি দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও সমগ্র মানবজাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় আবদুল কুদ্দুস, লাল মিয়া, চান মিয়া, তারা মিয়া, বাচ্চু মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজক সাংবাদিক মিজানুর রহমান বলেন, “মহান আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করি, তিনি যেন খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল)-কে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং পুনরায় জনসেবায় আত্মনিয়োগের তাওফিক দান করেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com