ঝালকাঠিতে উৎসব মুখর পরিবেশে হিন্দু ধর্মাবলম্বীদের জগদ্বাত্রী পূজা উদযাপন
শংকর দাস পবন (বার্তা সম্পাদক) ঝালকাঠি
ঝালকাঠিতে উৎসব মুখর পরিবেশে হিন্দুধর্মাবলম্বীদের জগদ্ধাত্রী পূজা উদযাপিত হচ্ছে। মন্দিরে মন্দিরে পূজার্চনা,প্রসাদ বিতরন ও ভক্তরা দেবীর আর্শিবাদ পেতে তার চরণে অঞ্জলি প্রদান করছে।
বুধবার (২৯ অক্টোবর) দেবীর অধিবাস থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর শুক্রবার বিজয়া দশমীতে দেবীর দশমীবিহিত পূজার মধ্য দিয়ে এ পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।
ঝালকাঠি পৌর শহরে এ বছর তিনটি মন্দিরে পূজা হচ্ছে।মন্দির গুলো ঘুরে ভক্তদের উপচে পড়া ভীর লক্ষ্য করা গেছে।শহরের কালিবাড়ি,মদন মোহন আখড়া বাড়ি মন্দির ও পূর্বচাঁদকাঠি শ্রী শ্রী পতিত পাবন বাগান বাড়িতে ভক্তদের উপস্থিতি চোখে পড়ার মতো।
ঝালকাঠি শ্রী শ্রী পতিত পাবন বাগান বাড়িতে নজরকাড়া বাজনা,ডিজাইন ও শিল্পীর নিখুঁত ছোঁয়ায় তৈরি প্যান্ডেল ও মাতৃ প্রতিমা দেখতে ষষ্ঠীর দিন থেকেই মন্দিরে দশনার্থীদের উপচে পড়া ভীর। পুরানো ঐতিহ্যকে ধারণ করে অনেক মন্দিরে দেখা গেছে বৈচিত্র্য আবার কোথাও নতুনত্বে ভরপুর শিল্প কর্মে ভাসছে আনন্দের আমেজ।পূজার আনুষ্ঠানিকতা শেষ হলেও শ্রী শ্রী পতিত পাবন বাগান বাড়িতে চলছে আরতি প্রতিযোগিতা ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
রবিবার (২ নভেম্বর)খুলনা- ডুমুরিয়া থেকে আগত শ্রী গুরু সম্প্রদায়ের নাট্যানুষ্ঠানের মধ্য দিয়ে এই মিলন মেলা শেষ হবে বলে জানান বাগান বাড়ি পূজা কমিটির সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com