ঝালকাঠিতে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার
ঝালকাঠিতে যথাযথ নিয়মে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঝালকাঠি সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে জেলা প্রশাসন ও বিসিক ঝালকাঠি।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কাওছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান এবং ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মোঃ আক্কাস সিকদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নীরোদবরণ জয়ধর, সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান, বিসিকের ম্যানেজার মোঃ আল আমিন এবং সহকারী কমিশনার প্রতীক কুমার কুন্ড।
প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন সহকারী কমিশনার মোঃ খালিদ সাইফুল্লাহ। এতে গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, কসাই ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় বক্তারা বলেন, কোরবানির পশুর চামড়া দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ সম্পদ। সঠিকভাবে সংরক্ষণ না করার কারণে প্রতিবছর বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়ে যায়। এ ক্ষতি রোধে মাঠপর্যায়ে সচেতনতা বৃদ্ধি।স এবং প্রশিক্ষণের মাধ্যমে পশু জবাইয়ের স্বাস্থ্যবিধি ও চামড়া সংরক্ষণের কৌশল হাতে-কলমে তুলে ধরা হয়।
এছাড়া কোরবানির সময় পরিচ্ছন্নতা বজায় রাখা, নির্ধারিত স্থানে পশু জবাই, পরিবেশ দূষণ রোধ এবং চামড়ার গুণগত মান অক্ষুণ্ণ রাখতে সঠিকভাবে লবণ প্রয়োগ ও সংরক্ষণের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com