ঝালকাঠিতে গ্রামীণ কৃষি পন্য ও বৈকালিক সবজি বাজার উদ্বোধন
শংকর দাস পবন ( বার্তা সম্পাদক) ঝালকাঠি
ঝালকাঠিতে গ্রামীণ কৃষি পন্য ও বৈকালিক সবজি বাজার শুভ উদ্বোধন করেন ঝালকাঠি পৌরসভার সুযোগ্য প্রশাসক মো. কাওছার হোসেন।
বুধবার (১৫ অক্টোবর) সকালে ঝালকাঠি বাহের রোর্ড,শীতলা খোলা, শাহী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পুকুর পাড়ে স্থান নির্ধারণ করেন তিনি।
এই বাজার সকাল থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে।গ্রামের কৃষকদের পন্য বিক্রির সময় সকাল ৬টা থেকে দুপুর ২টা ও ভ্যানে রেখে বৈকালিক সবজি পন্য বিক্রির সময় বেলা ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত সময় বেধে দেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে পৌর প্রশাসক মো.কাওছার হোসেন জানান, গ্রাম থেকে আনা সবজি ও মাছ শীতলা খোলা রাস্তার দুই পাশে বসে বহু দিন থেকে বিক্রি করতো।ফলে পথচারী ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের কস্ট ও যান জটের সৃষ্টি হতো। তাই অস্থায়ী ভাবে এই বাজার বসানো হয়েছে।
বাজার উদ্বোধন কালে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব আক্কাস সিকদার,স্থানীয় ব্যক্তি বর্গ,পৌরসভার কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ সহ বিভিন্ন পত্রিকা ও মিডিয়ার সংবাদ কর্মীগণ।
পৌর প্রশাসক মহোদয় উপস্থিত সকলকে বাজার সুষ্ঠু ভাবে পরিচালনা ও কার্যক্রমের জন্য আন্তরিক সহযোগিতা কামনা করেন।
শহরের যানজট নিরাশনে এই উদ্যোগ নেওয়ার জন্য পৌরবাসী তাকে ধন্যবাদ জানান।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com