ঝালকাঠিতে চৈত্র সংক্রান্তি উপলক্ষে শিব গাজনের নৃত্য প্রদর্শন
শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার
ঝালকাঠি সদরে চৈত্র সংক্রান্তি উপলক্ষে চড়ক পূজাকে সামনে রেখে শিব গাজনের নৃত্য প্রদর্শনের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে গিয়ে মাগন (অনুদান) সংগ্রহ করা হচ্ছে। একসময় শহরজুড়ে গাজনের নাচের ব্যাপক প্রচলন থাকলেও বর্তমানে তা অনেকাংশে কমে গেছে।
তবে চড়ক পূজাকে কেন্দ্র করে এখনও অনেকেই তাঁদের পূর্বপুরুষের লালিত ধর্মীয় ও লোকজ ঐতিহ্য সংরক্ষণ করে আসছেন। গাজনের নৃত্য উপভোগ করে ভক্ত ও পূণ্যার্থীরা নিজেদের মনের বাসনা পূরণ, পারিবারিক শান্তি এবং দেশ-জাতির মঙ্গল কামনায় স্বতঃস্ফূর্তভাবে অনুদান প্রদান করেন। এই অনুদান দিয়েই চড়ক পূজার আয়োজন সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, আগামী ১৩ এপ্রিল (সোমবার) পালিত হবে নীল পূজা বা নীলষষ্ঠী। চৈত্র সংক্রান্তির আগের দিন এ ব্রত পালিত হয়। এদিন মায়েরা সন্তানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সারাদিন নির্জলা উপবাস পালন করেন। সন্ধ্যায় শিবলিঙ্গে জল, দুধ এবং নীল অপরাজিতা ফুল অর্পণ করে মহাদেবের পূজা করা হয়।
অনেকের মতে, নীলষষ্ঠী শিব ও দুর্গার বিবাহোৎসবের স্মারক হিসেবেও পালিত হয়ে থাকে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com