ঝালকাঠিতে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত
শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার
‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল)সকাল ৯টায় জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে জেলা ও দায়রা জজ মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ও আলোচকরা আইনগত সহায়তা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা বলেন, আর্থিক অসচ্ছলতা কিংবা সামাজিক প্রতিবন্ধকতার কারণে কেউ যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই সরকার বিনামূল্যে আইনগত সহায়তা কার্যক্রম চালু করেছে। এর মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ সহজেই আইনজীবী, আইনি পরামর্শ এবং আদালত-সংক্রান্ত সহায়তা পাচ্ছেন।
সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম কবীর হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ মো. সানাউল হক, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ মাহবুবুল আলম, শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোস্তাফিজুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ রুবাইয়া আমিনা, যুগ্ম জেলা ও দায়রা জজ অনুতোষ চন্দ্র বালা, যুগ্ম জেলা ও দায়রা জজ রেজওয়ানা আফরীন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সোহেল আকনসহ আরও অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিভিল জজ মো. বায়জিদ রায়হান।
দিবসটি উপলক্ষে দিনব্যাপী লিগ্যাল এইড মেলা, রক্তদান কর্মসূচি, সেরা প্যানেল আইনজীবীদের পুরস্কার প্রদান এবং সেমিনারের আয়োজন করা হয়।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com