ঝালকাঠিতে জেলা কৃষক দলের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
শংকর দাস পবন,স্টাফ রিপোর্টার
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঝালকাঠি জেলা জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে শতাধিক কৃষকের মাঝে ঔষধি ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টায় ঝালকাঠি সদর হাসপাতাল চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষক দলের সভাপতি মো. তকদীর হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সমবায় সম্পাদক কৃষিবিদ মো. সিরাজুন্নবী মামুন। এ সময় বক্তব্য দেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক নান্না খলিফা, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল হক টুটুল, সহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মো. সিরাজুন্নবী মামুন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উদ্যোগে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় আগামী পাঁচ বছরে দেশের জেলা, উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলে পর্যায়ক্রমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।”
তিনি আরও বলেন, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠি জেলায়ও বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে। পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গঠনে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে মো. তকদীর হোসেন বলেন, “কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠি জেলা কৃষক দল পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ এবং চারা বিতরণ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রাখবে। পাশাপাশি সাধারণ মানুষকে অধিক হারে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচিও গ্রহণ করা হবে।”
অনুষ্ঠান শেষে অতিথিরা সদর হাসপাতাল চত্বরে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করেন এবং উপস্থিত শতাধিক কৃষকের হাতে ঔষধি ও ফলজ গাছের চারা তুলে দেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com