ঝালকাঠিতে ট্রলির ধাক্কায় মোটরসাকেল আরোহী এক নারীর মৃত্যু
শংকর দাস পবন ( বার্তা সম্পাদক) ঝালকাঠি
ঝালকাঠির নলছিটিতে ট্রলির ধাক্কায় লিমা আক্তার (৩০) নামে এক নারী মোটরসাকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী মোটরসাইকেল চালক আহত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার ভৈরব পাশা ইউনিয়নের লক্ষণকাঠি এলাকার খুলনা - বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আরিফুল আলম।
নিহত লিমা আক্তার ঈশ্বরকাঠি এলাকার ব্যবসায়ী রাজু মল্লিকের স্ত্রী, তাদের ৫ ও ২ বছর বয়সী দুটি সন্তান রয়েছে।
নিহত লিমার স্বামীর বড় ভাই ইউপি সদস্য পারভেজ মল্লিক জানান,বাড়ি থেকে মোটরসাইকেলে ঝালকাঠি যাওয়ার সময় পিছন থেকে একটি ট্রলি মোটর সাইকেলকে ধাক্কা দেয়। ওদের ধাক্কায় গুরুতর আহত অবস্হা লিমাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে আনা হলে কতব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com