ঝালকাঠিতে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি অনুষ্ঠিত
শংকর দাস পবন ( বার্তা সম্পাদক) ঝালকাঠি
নতুন স্বপ্ন নতুন দিন,দুর্নীতিকে বিদায় দিন।দুর্নীতির বিরুদ্ধে এ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে অনুষ্ঠিত হচ্ছে দুর্নীতি দমন কমিশনের ( দুদক) গণশুনানি।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ গণশুনানিতে ২৯টি সরকারি দপ্তরের বিরুদ্ধে সাধারণ মানুষ শতাধিক অভিযোগ করেন।এর মধ্যে দুদকের তফসিল ভুক্ত ৭৪টি অভিযোগের শুনানি করা হবে।এর মধ্যে কিছু অভিযোগের বিষয়ে দুদক সরাসরি অনুসন্ধান করবে এবং কিছু অভিযোগ তাৎক্ষণিক সমাধান দেওয়া হবে।সকাল ১০টায় শুরু হওয়া এ গণশুনানি চলবে বিকাল ৪টা পর্যন্ত।গণশুনানির আয়োজন করে দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক কমিশনার ( তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলার মাননীয় জেলা প্রশাসক আশরাফুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক ( প্রতিরোধ) মো. আক্তার হোসেন,বরিশাল বিভাগীয় পরিচালক মোজাহার আলী সরদার ও ঝালকাঠি পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায়।
দুদক জানিয়েছেন, সামাজিক সচেতনতা বৃদ্ধি সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তর গুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, সেবার মানোন্নয়ন সেবা গ্রহীতাদের হয়রানি রোধ এবং দুর্ণীতি প্রতিরোধের লক্ষ্যে সারাদেশে এ ধরনের গণশুনানি আয়োজন করা হচ্ছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com