ঝালকাঠিতে পিআইবির দুই দিনব্যাপী ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ প্রশিক্ষণ শুরু
শংকর দাস পবন, ঝালকাঠি
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে ঝালকাঠিতে ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় ঝালকাঠি সার্কিট হাউজের হল রুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ ও ঝালকাঠি প্রেসক্লাবের সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণে ঝালকাঠি ও পিরোজপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও সম্ভাব্য গণভোটকে সামনে রেখে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন নিশ্চিত করাই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।
প্রশিক্ষণের প্রথম দিনে দৈনিক আমার দেশ পত্রিকার ডেপুটি এডিটর সুলতান মাহমুদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব, ভোটাধিকার, গণতান্ত্রিক অংশগ্রহণ এবং নির্বাচনকালীন সাংবাদিকতার ভূমিকা নিয়ে সেশন পরিচালনা করেন। তিনি রাজনৈতিক দল, সুশীল সমাজ, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন পর্যবেক্ষক ও গণমাধ্যমকে ‘নির্বাচনের অংশীজন’ হিসেবে উল্লেখ করে তাদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ‘গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন ২০২৬: সরকার, প্রশাসন ও সাংবাদিকতা’ বিষয়ে আলোকপাত করেন।
এছাড়া প্রশিক্ষণে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ ও এর সাম্প্রতিক সংস্কার, নির্বাচনী আইন লঙ্ঘন, অনিয়ম ও অপরাধ প্রতিরোধের উপায় এবং ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা-২০২৫’ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদারের সঞ্চালনায় পিআইবির সিনিয়র প্রশিক্ষক গোলাম মোর্শেদ অনুসন্ধানী সাংবাদিকতার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি নির্বাচনকালীন রিপোর্টিংয়ে সততা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার গুরুত্বের ওপর জোর দেন।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে নির্বাচনকালীন রিপোর্টিং কৌশল, আচরণবিধি, সাংবাদিকদের দায়িত্ব-কর্তব্য এবং শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com