ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে বাধা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন
শংকর দাস পবন,ঝালকাঠি
রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে পরিচালিত বাজার তদারকি কার্যক্রমে বাধা ও হুমকির প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। বক্তারা বাজার মনিটরিং কার্যক্রমে বাধা প্রদান ও মার্কেট বন্ধের হুমকিকে নিন্দনীয় আখ্যা দিয়ে বলেন, প্রশাসনের নিয়মিত তদারকিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা অত্যন্ত দুঃখজনক।
বক্তারা আরও বলেন, রমজানকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা আদায় করতে না পারে, সে লক্ষ্যে প্রশাসনকে কঠোর অবস্থান নিতে হবে। পাশাপাশি অভিযানে বাধা ও হুমকি প্রদানের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
মানববন্ধনে ক্যাব ঝালকাঠি জেলা শাখার সভাপতি ইলিয়াছ শিকদার ফরহাদ, সহ-সভাপতি মু. আল-আমীন বাকলাই, বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেন, রবীন্দ্রনাথ মালাকর, মনিকা বিশ্বাস, দিপু লাল দাস, জাহাঙ্গীর হোসেন, লাভলী আক্তার, আসিফ কাজি ও কবিতা হালদারসহ অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন।
বক্তারা বাজারে নিয়মিত তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com