ঝালকাঠিতে বিড়ালের আচরে জলাতঙ্ক রোগে প্রান গেলো এক যুবকের
শংকর দাস পবন, ঝালকাঠি,
বিড়ালের আচরে জলাতঙ্ক (রেভিস) রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে না ফেরার দেশে চলে গেলেন কাজী মনিরুজ্জামান মান্না (৩৪)। তার বাসা ঝালকাঠি শহরের কাঠপট্টি এলাকার বাকলাই ফাঁড়িতে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছু দিন পূর্বে তার এলাকার রাস্তার 'কুকুর' একটি বিড়ালকে কামড়ে আহত করে, মানবিক কারনে সে বিড়ালটিকে প্রাথমিক চিকিৎসা করতে গিয়ে অসাবধানতায় বিড়ালের আচর লাগে, অনেকে তাকে চিকিৎসকের পরামর্শ নিতে বলেন,পরে দেখবো বলে হেলা করেন তিনি।সেই থেকে তার শরীরে জলাতঙ্ক রোগ জন্ম নেয়।
তিনি বিকাশের ঝালকাঠি ব্রাঞ্চে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।ব্যক্তি জীবনে তিনি অবিবাহিত,ধার্মীক ও মানবিক ছিলেন। একদম শৈশবে বাবাকে হারান মান্না।
(১৩ অক্টোবর) সোমবার অফিসে বসে অবস্থা শঙ্কাপূর্ণ হলে বাসায় আসেন এবং চিকিৎসকের কাছে যায়৷ এ সময় এ রোগের চিকিৎসা তার কাছে নেই বলে জানান স্থানীয় চিকিৎসক।
মৃত মান্না এলাকায় একজন সদালাপী ও পরোপকারী হিসেবে ও পরিচিত ছিলেন । তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com